০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মিরপুরে দেয়াল ধসে নিহত ২, আহত ৭

  • আপডেট: ০৪:৫৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • 16

সূর্যোদয় ডেস্ক : || : রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর একটি দেয়াল ধসে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার ২৮ জুলাই দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দেয়াল ধসে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী। নাম নাছিমা বেগম। তিনি মিরপুর-২ এর জনতা হাউজিংয়ের বাসিন্দা। এছাড়া আনুমানিক ৪০ বছর বয়সি এক পুরুষের মৃত্যু হয়েছে, তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলছেন, দুপুর ১টা ২৬ মিনিটের দিকে হঠাৎ মিরপুর কলেজের দেয়াল ধসে পড়লে ৮ জন আহত হয়। পরে তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়। ওসি বলছেন, সেখানে প্রতিদিনই টিসিবির পণ্য বিক্রি হয়। কিছুটা কম দামে নিত্যপণ্য নিতে মানুষ ভিড় করে এখানে। তখন অনেক মানুষ পণ্য সংগ্রহের পেছনে লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করেই প্রাচীরটি লাইনে দাঁড়ানো লোকজনের ওপর ধসে পড়ে। এতে কয়েকজন দেয়ালচাপা পড়েন। লোকজন ভাঙা দেয়াল সরিয়ে আহতদের উদ্ধার করে। ঘটনার বর্ণনায় দিয়ে ওসি হাফিজুর বলেন, একটা বিকট শব্দ হয়। পাশেই আমাদের একটি মোবাইল (টহল) টিম ছিল। পরে আমরা গেলাম। সবাই মিলে ইটের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধার উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এসময় নাসিমা বেগম নামের ওই নারীকে পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে। পরে ঢাকা মেডিকেলে এক পুরুষকে মৃত ঘোষণা করা হয়। সেখানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন আরেক নারী। ওসি বলছেন, ওই দেওয়ালটা অনেক পুরনো। এটার উচ্চতাও অনেক বেশি, ১০ থেকে ১২ ফিট হবে।

সর্বাধিক পঠিত

দেশপ্রেমিকদের সরিয়ে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে: জামায়াত আমির

রাজধানীর মিরপুরে দেয়াল ধসে নিহত ২, আহত ৭

আপডেট: ০৪:৫৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬