চট্টগ্রাম ব্যুরো : || :দাঁতমারা রত্নপুরে মাদক ব্যবসায়ী যুবলীগনেতা মোতাকে ধরতে পুলিশের অভিযান
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৭নং শান্তিরহাট ওয়ার্ডের মেম্বার মোতালেব হোসেনের রত্নপুরের বাড়ীতে পুলিশ অভিযান চালিয়েছে ভূজপুর পুলিশ। গতকাল মঙ্গলবার ১৪ জুলাই রাতে এই অভিযান পরিচালিত হয়। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি। অনেক উৎসুক জনতা অভিযানের সময় মোতালেব হোসেনের বাড়ির সামনে ভিড় জমান। বিষয়টি নিশ্চিত করেছেন, ভূজপুর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে। তার বিরুদ্ধে মামলা রয়েছে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের নির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীরের গাড়ি বহরে হামলাসহ মোট ২টি মামলা। জানা গেছে, দাঁতমারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোতালেব মেম্বার ও তার দুই সহোদর সাদ্দাম ও ইউসুফ বিগত আওয়ামীলীগ সরকার আমলের এলাকায় দীর্ঘদিন ত্রাসের রাজত্ব চালিয়ে এসেছেন। সুত্র জানায়, এখন মোতালেব মেম্বার পালিয়ে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় বসবাস শুরু করলেও তার দুই সহোদর সাদ্দাম ও ইউসুফ শান্তিরহাট এলাকায় ফিরে এসে চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে জমজমাটভাবে। স্থানীয়রা জানান, মোতালেব মেম্বার ছিলেন একজন বাসের হেলপার ও আন্তজেলা ডাকাত দলের সদস্য। জানাগেছে, ৭ নং শান্তিরহাট ওয়ার্ডের মোতালেব মেম্বারের ভয়ে দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলেন জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা। সূত্র জানায়, দাঁতমারার মোতালেব চট্টগ্রাম শহরে আত্মগোপনে আছেন। তার অত্যাচারে অতিষ্ঠ ভুক্তভোগীরা তাকে খুজে বেড়াচ্ছেন।
১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
দাঁতমারার রত্নপুরে মাদক ব্যবসায়ী মোতালেবকে ধরতে পুলিশের অভিযান
সর্বাধিক পঠিত



















