০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ডিসির পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ

  • আপডেট: ১২:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • 147

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ফৌজিয়া খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের শিক্ষার্থীরা। সাম্প্রতিক সময়ে ছিন্নমূল মানুষের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগে জেলা প্রশাসকের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। গতকাল ১১ জানুয়ারি শনিবার মধ্যরাতে ডিসি অফিস সংলগ্ন থেকে আন্দোলনকারীদের মিছিল শহরের কালীবাড়ি মোড় হয়ে গৌরাঙ্গ বাজার প্রদক্ষিণ করে পুরান থানা এলাকার স্বাধীনতা চত্বরে গিয়ে অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে কিশোরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আশরাফ আলী সোহানের পরিচালনায় বক্তব্য দেন কিশোরগঞ্জের প্রধান সমন্বয়ক ইকরাম হোসেন, শিক্ষার্থী মুনতাসীর, নাদিম, মাসুদসহ অনেকেই। বক্তারা বলেন, কিশোরগঞ্জে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নির্বাচিত চেয়ারম্যানরা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণহত্যা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে তারুণ্য উৎসব, শীত বস্ত্র বিতরণ, শহীদ আবু সাঈদকে নিয়ে কটুক্তি, জয় বাংলা স্লোগানসহ নানা বিষয় নিয়ে বিতর্কিত কাজ করছে ডিসি। দায়িত্ব নেওয়ার পর থেকে জেলা প্রশাসক আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগসাজশে নানা অনিয়ম-দুর্নীতি করেছেন। তাই জেলা প্রশাসক ফৌজিয়া খানকে অপসারণ করতে হবে। বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জের প্রধান সমন্বয়ক ইকরাম হোসেন বলেন, ছাত্রজনতার ওপর হামলার ৫ মাস অতিবাহিত হলেও জেলা প্রশাসক ফৌজিয়া খান পতিত স্বৈরাচারের নির্বাচিত চেয়ারম্যান যারা মামলার আসামি তাদের নিয়ে মিটিং করেন। এটি আমাদের শহীদ ভাইদের সঙ্গে বেঈমানি ছাড়া আর কিছুই নয়। আমরা শুনতে পেরেছি কিশোরগঞ্জে ২০ হাজার কম্বল এসেছে যা সাধারণ ছিন্নমূল মানুষকে পাশ কাটিয়ে বিভিন্ন ইউনিয়নের গণহত্যাকারী ভোটবিহীন চেয়ারম্যান আওয়ামীদের কাছে তুলে দিয়েছে। আমরা প্রশাসনের সৈরাচারের দোসরদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই অবিলম্বে ডিসি, এসপি, ইউএনও পদত্যাগ করতে হবে।

সর্বাধিক পঠিত

নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার

কিশোরগঞ্জে ডিসির পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ

আপডেট: ১২:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫