০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ আ. লীগের সাধারণ সম্পাদকসহ ৫ নেতা গ্রেপ্তার

  • আপডেট: ০১:৪৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • 192

কিশোরগঞ্জ প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জের জেলা আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ১ অক্টোবর মঙ্গলবার ও আজ বুধবার (২ অক্টোবর) র‌্যাব বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহার এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকি, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি এবং ধর্ম বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম খান মাসুম। কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সকালে জেলা শহরের বাসা থেকে এম এ আফজলকে গ্রেপ্তার করে র‌্যাব। তাছাড়া এনায়েত করিম অমি ও শামছুল ইসলাম খান মাসুমকেও নিজ বাসা থেকে আটক করে র‌্যাব । তাদের নামে কিশোরগঞ্জ সদর মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে। অপরদিকে তাড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মিয়া জানান, সদর থানার একটি মামলায় মঙ্গলবার রাত ৩টার দিকে আজিজুল হক মোতাহারকে উপজেলা ধলা ইউনিয়নের কলমা গ্রাম থেকে ও গিয়াসউদ্দিন লাকিকে তাড়াইল-সাচাইল ইউনিয়নের কালনা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

সর্বাধিক পঠিত

নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার

কিশোরগঞ্জ আ. লীগের সাধারণ সম্পাদকসহ ৫ নেতা গ্রেপ্তার

আপডেট: ০১:৪৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪