১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতের মানগাফ শহরের একটি আবাসিক ভবনে আগুন, নিহত ৩৯

  • আপডেট: ০৩:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • 180

কুয়েত সংবাদদাতা: কুয়েতের দক্ষিণাঞ্চলের মানগাফ শহরের একটি আবাসিক ভবনে আগুন লেগে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। জানাগেছে, ১২ জুন বুধবার ভোররাতে শ্রমিকদের এক ভবনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। কাঁচের জানালার কারণে ভবনের সব রুমে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে অনেকে নিহত হোন। আহত আরও বেশ কয়েকজনকে আদান, জাবের ও মুবারক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কুয়েত কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেনি। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা করছে।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

কুয়েতের মানগাফ শহরের একটি আবাসিক ভবনে আগুন, নিহত ৩৯

আপডেট: ০৩:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪