০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ওমানে ভারী বৃষ্টিতে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে

মামুন আহমেদ শরীফ তালুকদার, ওমান থেকে: উন্নতি হয়নি ওমানের বন্যা পরিস্থিতির। মঙ্গলবারও দেশটির বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টিসহ ভারী বর্ষণ রেকর্ড করা হয়েছে।

এদিকে আজ ১৭ এপ্রিল বুধবারও গোটা দিন বাদলমুখর আবহাওয়া স্থায়ী হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাস মেনে ইতোমধ্যেই এদিন ধোফার ও আল উস্তা ব্যতিত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। ব্যাপক বৃষ্টিপাতের পর বন্যার পানিতে নিম্নাঞ্চলের সড়ক, দোকানপাট ও বাসাবাড়ি তলিয়ে গেছে। সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, প্রবাসীসহ এখনো পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভারী বৃষ্টিতে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে।

জানাগেছে, ওমানে মঙ্গলবার ঘোষিত মৃতের সংখ্যার মধ্যে অন্তত নয়জন স্কুলছাত্রী এবং তাদের ড্রাইভার রয়েছেন। মূলত তাদেরকে বহনকারী গাড়িটি গত রোববার সামাদ আ’শানে বন্যার পানিতে ভেসে যায়। দেশটির ন্যাশনাল কমিটি ফর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, উদ্ধারকারী দল এখনও নিখোঁজ দুই ব্যক্তিকে খুঁজছে। এদিকে বেশ কয়েকটি প্রদেশের খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার সরকারি ও বেসরকারি খাতের প্রশাসনিক কর্মীদের ছুটি ঘোষণা করে সরকার। এছাড়া একই কারণে দেশটির অন্যান্য অংশে দূরে থেকেই কাজের সুযোগও এদিন দেওয়া হয়েছিল। এমনকি বাসিন্দাদেরও আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছিল যদি তারা মনে করে যে, তারা বিপদে পড়েছে বা কর্তৃপক্ষ তা করতে নির্দেশ দেয়।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে নাগরিকদের বের করে আনার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আশ শারকিয়াহ উত্তর প্রদেশে পুলিশ ও সৈন্যদের মোতায়েন করা হয়েছে।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

ওমানে ভারী বৃষ্টিতে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে

আপডেট: ০২:০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪