০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইতে পুলিশ দেখে পালাতে গিয়ে ভবনের নিচে পড়ে প্রবাসীর মৃত্যু

মুহাম্মদ এরশাদুল হক,আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বহুতল ভবনের ছাদ থেকে নিচে পড়ে সৌরভ মাঝি (২৩) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গত ১৪ জানুয়ারি রোববার ভোর রাতে দুবাইয়ের রোলা শহরে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি আজ ১৬ জানুয়ারি মঙ্গলবার সকালে নিশ্চিত হওয়া যায়। মৃত সৌরভ মাঝি শরীয়তপুর নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিকান্দি এলাকার সায়েদ মাঝির ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে দুবাই যান সৌরভ মাঝি। এরপর তিনি শারজাহ শহরে রং মিস্ত্রির কাজ করতেন। কয়েকদিন আগে রং মিস্ত্রির কাজ ছেড়ে দিয়ে সেখান থেকে রোলা শহরে পালিয়ে চলে আসেন তিনি। গত রবিবার রাতে সৌরভ ও তার দুই বন্ধু রোলা শহরের একটি ভবনে অবস্থান নিয়েছিলেন। এ সময় ভবনটিতে পুলিশ হানা দিলে ভবন থেকে পাশের একটি ভবনে লাফ দিয়ে পালাতে গিয়ে নিচে পড়ে যায় সৌরভ। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আজ মঙ্গলবার বাংলাদেশে তার পরিবারের কাছে মৃত্যুর খবর যায়। মৃতের ফুপাতো ভাই জামিল আহসান শুভ বলেন, আমরা সৌরভের মামা গিয়াসউদ্দিন শিকদারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হই। ওর এখনও দুই মাসের ভিসা রয়েছে। পুলিশ আসার খবরে ঘাবড়ে গিয়ে ভবন থেকে পালাতে গিয়ে লাফ দিয়েছিল সৌরভ। পরে নিচে পড়ে মৃত্যু হয়। ওর এমন মৃত্যু মেনে নেওয়ার মতো না। এব্যাপারে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য বলেন, মৃতের পরিবার থেকে এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের জানানো হয়নি। তবে কাগজপত্রসহ মৃতের পরিবার আমাদের সাথে যোগাযোগ করলে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতা করা হবে।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

দুবাইতে পুলিশ দেখে পালাতে গিয়ে ভবনের নিচে পড়ে প্রবাসীর মৃত্যু

আপডেট: ০৪:০০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪