১১:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলনেতা হত্যায় ২৫ লাখ টাকায় ভাড়া করা হয় খুনি, গ্রেপ্তার ৭

  • আপডেট: ০৯:৫৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • 13

সূর্যোদয় ডেস্ক : || : রাজধানীতে যুবদলকর্মী মো. ইউসুফ আলী ওরফে পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে, ঘটনার নেপথ্যে ছিলো দুর্বৃত্তদের পরিকল্পিত টার্গেট ছিলেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু। তাকে হত্যার জন্য ২৫ লাখ টাকার বিনিময়ে মাগুরা ও ঝিনাইদহ থেকে ৪ পেশাদার খুনি ভাড়া করা হয়েছিল। কিন্তু দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী ইউসুফ নিহত হন। সোমবার ২৭ জুলাই দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন- নাহিদ হাসান, শাফিন আহমেদ, জিয়ারুল মোল্লা, আলী হোসেন, জিহাদ মোল্লা, মাসুম বিল্লাহ ও আবির হাওলাদার। ডিবি জানায়, নিহত ইউসুফের বড় ভাই মো. মাসুদ রানা বাদী হয়ে কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থানা পুলিশের পাশাপাশি ডিবির মিরপুর বিভাগ ‘ছায়া’ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে নাহিদ হাসান ও শাফিন আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জিয়ারুল, আলী হোসেন, জিহাদ মোল্লা ও মাসুম বিল্লাহকে বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আবির হাওলাদারকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ এবং কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় ময়লার টেন্ডার, ফুটপাত নিয়ন্ত্রণ, ব্যবসা ও একটি টিনশেড বাড়ির দখল নিয়ে এই বিরোধের সূত্রপাত হয়। ডিবির দাবি, সেই বিরোধের জেরেই হাফিজুল ইসলাম বাবুকে হত্যার পরিকল্পনা করা হয়। এজন্য প্রায় ২৫ লাখ টাকার বিনিময়ে মাগুরা ও ঝিনাইদহ থেকে চার পেশাদার খুনি ভাড়া করা হয়। প্রাথমিক তদন্তে গ্রেপ্তাররা জানিয়েছেন, হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ তাদের ভাড়া করে ঢাকায় নিয়ে আসেন। তিনি আরও বলেন, আসন্ন কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করেও এই হামলার পরিকল্পনা হয়ে থাকতে পারে। ডিবি জানায়, এ ঘটনায় কাফরুল থানায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলা হয়েছে। হত্যা মামলার তদন্ত বর্তমানে ডিবি করছে। উল্লেখ্য, গত শুক্রবার ২৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর-১৩ নম্বরের ব্লক-সি, ১ নম্বর রোডে ওপেক্স গার্মেন্টসের দক্ষিণ পাশের লিংক রোডে দুর্বৃত্তদের হামলায় যুবদলকর্মী ইউসুফ আলী নিহত হন। এসময় আহত হন আরও ২ জন।

সর্বাধিক পঠিত

রোটারি ইন্টারন্যাশনালের সম্মানজনক অ্যাওয়ার্ড পেলেন অ্যাড. শওকত আউয়াল

যুবদলনেতা হত্যায় ২৫ লাখ টাকায় ভাড়া করা হয় খুনি, গ্রেপ্তার ৭

আপডেট: ০৯:৫৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬