০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরের রায়পুরে এনসিপি এক নেতাকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

  • আপডেট: ০৭:০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • 9

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে আনোয়ার হোসেন নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গনপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচার করায় তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৩১ মে) দুপুরে রুহুল আমিন মিঝি নামের এক যুবদল নেতা রায়পুর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আনোয়ারের ভাই ইমন হোসেন, রুবেল হোসেন ও দিপুর নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী রুহুল আমিন সোনাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও চরবগা গ্রামের শফিক আহম্মদের ছেলে। শনিবার (৩০ মে) রাতে রায়পুর উপজেলার সোনাপুরে গ্রামের বাড়ি থেকে আনোয়ারকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আনোয়ার জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক ও রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। মামলায় উল্লেখ করা হয়েছে, আনোয়ার হোসেন তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর কথা বলেছেন। ফেসবুকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম কাগজে লিখে তা পায়ের তলায় দিয়ে ছবি তুলে প্রচার করা হয়। এসব ঘটনায় বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর কারণ জানতে চাইলে আনোয়ারসহ অভিযুক্তরা বাদী রুহুল আমিনদের ওপর হামলা করে। এনসিপির জেলা কমিটির সিনিয়র সদস্য সচিব আলমগীর হোসাইন জানান, প্রায় ২ হাজার লোক নিয়ে আনোয়ারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। পরে তাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এখন আবার তার নামে মামলা দেওয়া হয়েছে। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, তার ওপর হামলা ন্যক্কারজনক। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানিয়েছেন, আনোয়ারসহ কয়েকজনের নামে থানায় মামলা হয়েছে। ওই মামলায় আনোয়ারকে আদালতে সোপর্দ করা হয়। জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী জানিয়েছেন, ফেসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে আনোয়ারসহ কয়েকজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

লক্ষ্মীপুরের রায়পুরে এনসিপি এক নেতাকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুরের রায়পুরে এনসিপি এক নেতাকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট: ০৭:০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬