০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে কনস্টেবল নিয়োগের ১ম ধাপ সম্পন্ন, লিখিত পরীক্ষা ১৬ মে

  • আপডেট: ০৯:৪৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • 49

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। ১৪৩টি শূন্য পদের বিপরীতে মোট ৩৫৯৩ জন প্রার্থী আবেদন করেন। তিন দিনব্যাপী শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে ৯৬৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৬ মে সিএমপি স্কুল অ্যান্ড কলেজ, দামপাড়ায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে নিয়ে সকাল ৭ ঘটিকার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এসময় নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। কোনো ধরনের তদবির, সুপারিশ বা অবৈধ প্রভাব গ্রহণযোগ্য নয়।” তিনি প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। তিনি আরও বলেন, দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সকলকে সতর্ক ও সচেতন থাকতে হবে। এ ধরনের কোনো অপচেষ্টা সনাক্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রাম জেলা পুলিশ মনে করে, এ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য, মেধাবী ও দেশপ্রেমিক তরুণরা বাংলাদেশ পুলিশে যুক্ত হয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যদের আন্তরিক প্রচেষ্টা ও নিষ্ঠার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

সর্বাধিক পঠিত

রোটারি ইন্টারন্যাশনালের সম্মানজনক অ্যাওয়ার্ড পেলেন অ্যাড. শওকত আউয়াল

চট্টগ্রামে কনস্টেবল নিয়োগের ১ম ধাপ সম্পন্ন, লিখিত পরীক্ষা ১৬ মে

আপডেট: ০৯:৪৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬