০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে নিহত মামুনের মরদেহ দেশে পৌঁছেছে

  • আপডেট: ০১:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • 24

সূর্যোদয় ডেস্ক : ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবের নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন। পরে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে। এর মধ্যে চার জনের মরদেহ আমরা গ্রহণ করেছি। এক জনের মরদেহ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে। মন্ত্রী উল্লেখ করেন, নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনকার্যের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ টাকা দেওয়া হবে। এ সময় বিমানবন্দরে আরও ছিলেন– প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার এবং ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. এ টি এম মাহবুব-উল করিম। গত ৮ মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল-খারজ এলাকায় আঘাত হানলে মামুন দগ্ধ হন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। রিয়া‌দে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে।

সর্বাধিক পঠিত

সুনামগঞ্জে সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে মারা গেলেন ৫ কৃষক

সৌদি আরবে নিহত মামুনের মরদেহ দেশে পৌঁছেছে

আপডেট: ০১:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬