চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রাম সমুদ্র বন্দরের ডলফিন জেটি এলাকার ‘বাংলার জ্যোতি’ নামের তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















