মুসলেহ উদ্দিন আলরাজি: বাজারে সবজির দাম কমলেও পেঁয়াজের দাম বেড়েছে। ক্রেতারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না এখনও। ২৬ জানুয়ারি শুক্রবার রাজধানীর কাওরান বাজার সরেজমিনে ঘুরে দেখা যায় বাজারের বর্তমান চিত্র।
গত সপ্তাহের সাথে তুলনা করলে দেখা যায় প্রায় সব সবজিরই দাম কমেছে ৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত। আজকের বাজারে শিম ৬০-৮০ টাকা, সাদা ও বেগুনি শালগম ৩০-৪০ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা, টমেটো ৭০-৮০ টাকা, পেঁয়াজ কলি ৫০ টাকা, মটরশুঁটি ১১০-১২০ টাকা, মূলা ৪০ টাকা, লাল মূলা ৪০ টাকা, দেশি গাজর ৪০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, সাদা গোল বেগুন ৯০ টাকা, কালো গোল বেগুন ১০০ টাকা, শসা ৮০ টাকা, ক্ষীরাই ৭০ টাকা, উচ্ছে ৭০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, মিষ্টি কুমড়া ৩৫-৪০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ধুন্দল ৭০ টাকা, বরবটি ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, কচুরমুখী ১০০ টাকা, স্কোয়াশ ৫০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, ধনেপাতা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর লাল বাঁধাকপি (রেড ক্যাবেজ) ৫০ টাকা, সাদা বাঁধাকপি ৪০ টাকা, ফুলকপি ৫০ টাকা, ব্রকলি ৫০ টাকা, লাউ ৮০-১০০ টাকা করে বিক্রি করছে। এছাড়া আজকে মানভেদে পেঁয়াজ ৯০-১০০ টাকা, লাল ও সাদা আলু ৪০-৪৫ টাকা, বগুড়ার লাল আলু ৬০ টাকা, দেশি রসুন ২৮০ টাকা, চায়না রসুন ২২০-২৫০ টাকা, ভারতীয় আদা ২৪০ দরে বিক্রি হচ্ছে।
এক্ষেত্রে গত সপ্তাহের সাথে তুলনা করলে দেখা যায় পেঁয়াজের দাম বেড়েছে ৫-২০ টাকা।
মুসলেহ উদ্দিন আলরাজি 



















