১১:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এসিল্যান্ড ও ভূজপুরের ওসির অভিযানে ৮ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

  • আপডেট: ০৫:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • 8

চট্টগ্রাম ব্যুরো | সূর্যোদয় : চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী থেকে অবৈধভাবে বালু তোলার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনটি স্থান থেকে প্রায় ৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জব্দ করা বালু উন্মুক্ত নিলামে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দিতে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে। গতকাল ৬ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার ভূজপুর ও নারায়ণহাট ইউনিয়নের হালদা নদীসংলগ্ন বিভিন্ন এলাকায় এ অভিযান চলে। জব্দ করা বালুর পুরোটাই পাওয়া গেছে ভূজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিনটি স্থান থেকে। অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ ও ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল দে ও পুলিশের সদস্যরা। সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ জানান, হালদা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি তোলার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সর্বাধিক পঠিত