সূর্যোদয় ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকায় শিশুসহ তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার ২৫ জুন দুপুর এ ঘটনা ঘটে। রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িত এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সােপর্দ করেছে স্থানীয়রা।সকাল ৯টায় লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ধানহাটা ডাকাতিয়া নদীর পাড়ে একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ উঠেছে, প্রেম ও টাকা লেনদেনের দ্বন্দ্ব থেকে ঘটনাটি ঘটে। এদিকে অভিযুক্ত হকার যুবককে সেখান থেকে ধরে পিটুনি নিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। নিহতরা হলেন কুমিল্লা জেলার হোমনা পৌরসভার লইট্রা গ্রামের মৃত কামাল হোসেনের স্ত্রী শাহিনুর বেগম এবং তার দুই মেয়ে সায়মা আক্তার ও ইকরা। সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ বলেন, ৩ জন নিহত হয়েছেন। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অজ্ঞাত এক যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে উত্তেজিত জনতার ইটপাটকেলে পুলিশের সাত সদস্য আহত হয়েছেন।
০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

















