০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শূন্য ঘোষিত হলো কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন

  • আপডেট: ০৭:১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • 18

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সদ্য পদত্যাগী সংসদ সদস্য ও বিএনপি নেতা ড. মুহাম্মদ ওসমান ফারুকের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। মঙ্গলবার ১৭ নভেম্বর সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়সহ সংশ্লিষ্ট দফতরগুলোতে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে। সংবিধান অনুযায়ী, কোনো সংসদীয় আসন শূন্য হলে নির্ধারিত সময়ের মধ্যে সেখানে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। ফলে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের প্রস্তুতি নিতে পারে নির্বাচন কমিশন।

সর্বাধিক পঠিত