চট্টগ্রাম ব্যুরো | সূর্যোদয় : চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বুধবার ১৮ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকায় বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয়। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্যেই এ ঘটনা ঘটল। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “কে বা কারা বাড়ির নিচতলার “পরিত্যক্ত কক্ষে আগুন লাগিয়েছে, তা এখনো জানা যায়নি। বাড়ির আশপাশে পুলিশের নিয়মিত টহল ছিল। টহলের সময় হঠাৎ নিচের কক্ষে আগুন দেখে পুলিশ সদস্যরা এগিয়ে যান এবং আগুন নিভিয়ে ফেলেন। ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ।ওসি জানান, ভবনটির নিচতলা পরিত্যক্ত থাকায় সেখানে কেউ থাকেন না। দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার বাস করে। ঘটনার পর থেকে বাড়িটির আশপাশে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। অধ্যাপক ইউনূসের মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে।
০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:


















