ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : দেশের ৪ হাজার ২৯০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ১৯ নভেম্বর কমিশনের পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। ইসির পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি ইউনিয়ন, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি ইউনিয়ন, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি ইউনিয়ন এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। এর আগে গত ১৬ নভেম্বর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছিলেন। তিনি বলেন, আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব হবে না, সেগুলো পরবর্তী ধাপে সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে।
০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:


















