০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকার বাস চলাচল বন্ধ

  • আপডেট: ১১:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • 27

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকাগামী বাস চলাচল নিরাপত্তাজনিত কারণে বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে ভোগান্তিতে পড়েছেন স্বল্প সময়ের মধ্যে খুলনা-ঢাকা যাতায়াতকারী যাত্রীরা। অনেকেই বাস টার্মিনালে এসে বাস না পেয়ে বিপাকে পড়েছেন। বুধবার ১৮ নভেম্বর দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাস মালিক সমিতি। খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান জানান, দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে পরিবহন মালিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। তিনি জানান, গোপালগঞ্জের ওপর দিয়ে পদ্মা বহুমুখী সেতু হয়ে চলাচলকারী খুলনা-ঢাকা রুটের দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে।

সর্বাধিক পঠিত

খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকার বাস চলাচল বন্ধ

আপডেট: ১১:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬