০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হীরকজয়ন্তী উদ্‌যাপন

  • আপডেট: ০৫:১৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • 8

চট্টগ্রাম ব্যুরো | সূর্যোদয় : ৬০ বছর পূর্তি উদযাপিন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। হীরকজয়ন্তীর আনন্দ আয়োজনের মধ্যেই অনুষ্ঠানস্থলে মুখোমুখি অবস্থানে দেখা যায় শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের। বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে আনন্দ শোভাযাত্রা হীরক জয়ন্তীর আয়োজন শুরু হয়। শোভযাত্রাটি শহীদ মিনার চত্বর থেকে সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে নিরাপত্তা দপ্তর মোড় হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। এরপর কেক কাটা, ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্রীয় কাজ থাকায় আসতে পারিনি। তবে আনন্দের বিষয়, ৬০ বছর হয়ে গেছে। এ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাকে কীভাবে কাজে লাগাতে পারি, তা নিয়ে ভাবতে হবে। অ্যালামনাই আছে, শিক্ষক আছেন, অনেক সমৃদ্ধ। এত সুন্দর জায়গায় অবস্থিত ক্যাম্পাস খুব কম বিশ্ববিদ্যালয়েরই আছে। এটিকে আরও কীভাবে উন্নত করা যায়, তা আলোচনার বিষয়। কীভাবে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত করা যায়, বড় ধরনের গবেষণা, কৃষি, সমুদ্র, টেকনিক্যাল ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কীভাবে এগিয়ে নেওয়া যায়। ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, “এটা আমার সংসদীয় আসন হওয়ায় আমি যেমন গর্বিত, তেমনি দায়িত্ব পালনের সুযোগ হলে যা যা করার দরকার, সবকিছু করার চেষ্টা করি। গবেষণাভিত্তিক কাজ বাড়াতে হবে, যাতে তা অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। এটি সরকারের পরিকল্পনায় রয়েছে। টিএসসি অনুমোদন হয়েছে। ছাত্রাবাসের যে পরিকল্পনা নিয়ে কথা হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন হবে। যাতায়াতের বিষয়ে মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। চবির জন্য যাতায়াতের ব্যবস্থা করা হবে।

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হীরকজয়ন্তী উদ্‌যাপন

আপডেট: ০৫:১৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬