০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল ও চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন

  • আপডেট: ০৩:১০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • 22

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : টাঙ্গাইলের বাসাইল উপজেলায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে বোতলে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে, চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ভবনের প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার ১৮ নভেম্বর ভোরে বাসাইল উপজেলার ‘স’ মিল এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বাসাইল গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাবুল মিয়া বলেন, “বুধবার ভোরে সাড়ে ৩টায় দুর্বৃত্তরা ‘স’ মিল এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে বোতলে পেট্রোল ঢেলে আগুন দেয়। মুহূর্তের মধ্যে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। ব্যাংকের নিরাপত্তাকর্মী দোতলায় থাকা শাখা ব্যবস্থাপক বাবুল মিয়াকে খবর দিলে তিনিসহ অন্যরা বালি ও পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। আগুনে কলাপসিবলগেট ও ভবনের দরজা পুড়ে গেছে। এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের গেটের সামনে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। কে কা কারা করেছে তা জানা যায়নি। জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে। অন্যদিকে, বুধবার ১৭ নভেম্বর দিবাগত রাত দুইটার দিকে সাতকানিয়া পৌরসভায় অবস্থিত গ্রামীণ ব্যাংক কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। পুলিশ জানিয়েছে, বোতলে করে দাহ্য কোনো পদার্থ দিয়ে সেখানে আগুন দেওয়া হয়েছে। এতে ভবনের বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি। খবর পেয়ে সকালে সাতকানিয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

সর্বাধিক পঠিত

টাঙ্গাইল ও চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন

আপডেট: ০৩:১০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬