১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ-৩ টুঙ্গিপাড়া আসনের এমপি জিলানীর বাড়িতে আগুন

  • আপডেট: ১২:০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • 25

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার ১৭ নভেম্বর রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়া বিভিন্ন সড়কে অস্ত্র হাতে মহড়া দেন তারা। এর আগে সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা থানায় আগুন দেন। পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান এবং গ্রেফতার ব্যক্তিদের ছিনিয়ে নেন। এদিকে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি ও টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার খবর পেয়ে জেলা শহর থেকে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। পথে সদর উপজেলার খালেকবাজার এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে তাদের গতিরোধ করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের অন্তত পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত

গোপালগঞ্জ-৩ টুঙ্গিপাড়া আসনের এমপি জিলানীর বাড়িতে আগুন

আপডেট: ১২:০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬