০৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

  • আপডেট: ০৫:২৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • 66

সূর্যোদয় ডেস্ক : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ২ জন আহত হয়েছেন। সোমবার (৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী অটোরিকশাটি ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের মনতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী নিহত হন এবং গুরুতর আহত হন আরও অন্তত ৩ জন। আহতদের দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, এ ধরনের দুর্ঘটনা সাধারণত অতিরিক্ত গতি ও অসতর্ক ওভারটেকিংয়ের কারণে ঘটে থাকে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

আধুনগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৭ সদস্যের অনাস্থা, দুর্নীতি-অনিয়মের অভিযোগে শোকজ

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

আপডেট: ০৫:২৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬