০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজির দায়ে তারাকান্দায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

  • আপডেট: ০২:১৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 83

তারাকান্দা প্রতিনিধি : ময়মনসিংহের ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিয়েসের টর্চার সেল থাকার তথ্য পাওয়া গেছে, যেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন এবং চাঁদাবাজি চালানোর অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পুলিশ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে। ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মামুন সরকার সোমবার দুপুরে জিয়েসকে প্রধান আসামি ও অজ্ঞাত পরিচয়ের আরও ৪-৫ জনকে আসামি করে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।মামলার পর সোমবার রাত ৯টার দিকে প্রধান আসামি হিজবুল আলম জিয়েসকে গ্রেপ্তার করা হয়েছে, জানায় তারাকান্দা থানার ওসি মুহাম্মদ টিপু সুলতান। এর আগে রোববার রাতে তার দুই সহযোগী রাফি ও আব্দুল্লাহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তথ্য অনুযায়ী, ২৬ বছর বয়সী হিজবুল আলম জিয়েস ২০২১ সালের ২৯ ডিসেম্বর থেকে বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জিয়েসকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, জিয়েস গত ৫ আগস্ট থেকে চাঁদাবাজিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে বেপরোয়া হয়ে উঠেন। চলতি বছরের ৮ আগস্ট বিকালে বানিহালা ইউনিয়নের মাঝিয়ালি বাজারে তিনি একটি সেলুন থেকে চুল কেটে টাকা না দিয়ে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেয়ায় সেলুনের মালিক হক মিয়াকে মারধর করে সেলুন বন্ধ করে দেয় এবং তালা লাগিয়ে দেয়। ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মামুন সরকার বলেন, জিয়েস তার পদ ব্যবহার করে চাঁদাবাজি, টর্চার সেলে নির্যাতন, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধ করে আসছে। চুল কেটে নাপিতকে টাকা না দিয়ে উল্টো চাঁদা দাবি করা ছাত্রদলের আদর্শের পরিপন্থি। আমি প্রতিবাদ করায় জিয়েস আমাকে হত্যার চেষ্টা করে গুরুতর আহত করেছে, তাই মামলা করেছি। আহত ব্যবসায়ী হক মিয়া গণমাদ্যমকে বলেন, জিয়েস পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে, টাকা না দিলে মারধর করে এবং দোকানে তালা লাগিয়ে দেয়। পরে মামুন ভাইয়ের কথায় দোকান খুললেও সন্ধ্যায় আবার আক্রমণ করে এবং মামুন ভাইকেও আঘাত করে। অন্যদিকে, জিয়েসের টর্চার সেল-এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় তার সহযোগীরা এক যুবককে নির্যাতন করছে এবং ভিডিও কলে জিয়েসের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। ওই যুবককে ৪০ হাজার টাকা চাঁদা দিতে রাজি হলে তাকে ছেড়ে দেয়া হয়। জিয়েসের নির্যাতনের শিকার দুই যুবক জুয়েল ও রাসেল গণমাধ্যমকে বলেন, জিয়েস আমাদের কাছ থেকে টাকা আদায় করতে মারধর করেছে। প্রাণনাশের ভয়ে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছি। বানিহালা ইউনিয়ন পরিষদের সদস্য আবু তাহের বলেন, জিয়েস নেশার মধ্যে থাকে এবং আমাকে হুমকি দিয়েছে। তার টর্চার সেল বন্ধ করে তাদের সর্বোচ্চ বিচার চাই। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ টিপু সুলতান জানান, জিয়েস ও তার দুই সহযোগীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আরও কারো জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বাধিক পঠিত

সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

চাঁদাবাজির দায়ে তারাকান্দায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

আপডেট: ০২:১৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫