০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি

  • আপডেট: ১২:৫৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 20

সূর্যোদয় ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ‘সুস্পষ্ট জয়ের’ কথা উল্লেখ করে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যম এক্স (আগের টুইটার) এবং ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টের মাধ্যমে এই অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি লিখেছেন, “আমি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট জয়ের পথে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। তিনি আরও বলেন, “এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করে তারেক রহমানের উদ্দেশে মোদি লিখেছেন, আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা অগ্রসর করতে আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রইলাম।

ভূজপুরে শান্তিপূর্ণ ভোট: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ওসি বিপুল এর প্রশংসনীয় ভূমিকা

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি

আপডেট: ১২:৫৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬