০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ষড়যন্ত্রের টার্গেট ফটিকছড়ির বিএনপিনেতা বিপ্লব জামিনে মুক্ত

  • আপডেট: ০৮:১০:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • 11

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন বিপ্লবকে আটক করার একদিনের মাথায় জামিনে মুক্তি দিয়েছেন আদালত।
জানা যায়, গতরাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপ্লবকে আটক করে ভূজপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। আজ ১১ ফেব্রুয়ারী তাকে দণ্ডবিধির ১৫১ ধারায় আদালতে চালান করা হলে বিজ্ঞ আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। বিপ্লবের ভাগিনা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন,আজ সকালে সন্দেহজনক মামলায় চালান দেয়ার পর, আদালত শুনানি শেষে জামিন দিয়েছেন।এদিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ঘটনাটি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। দলের নেতাকর্মীরা দাবি করছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ষড়যন্ত্রের টার্গেট ফটিকছড়ির বিএনপিনেতা বিপ্লব জামিনে মুক্ত

ষড়যন্ত্রের টার্গেট ফটিকছড়ির বিএনপিনেতা বিপ্লব জামিনে মুক্ত

আপডেট: ০৮:১০:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬