চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের ১৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী জনসংযোগ ও কুশল বিনিময় করেছেন অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের একাধিক এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। ১১-দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম–০২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন এ সময় স্থানীয় সর্বস্তরের মানুষের খোঁজখবর নেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন। জনসংযোগকালে ধর্মপুর ইউনিয়নের প্রতিটি মোড়ে মোড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসায় সিক্ত হন তিনি। স্থানীয়রা তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ধর্মপুরের প্রতিটি মোড়ে মোড়ে সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়া আমাদের আরও উৎসাহিত করেছে। জনগণের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ে আমরা কাজ করে যেতে চাই।জনসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:











