০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ির আশ্রয়ণ প্রকল্প থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার

  • আপডেট: ০৮:৫৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • 44

সূর্যোদয় ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে এক ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) বিকেলে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন সেখানে খোঁজ নিতে যান। একপর্যায়ে ঝোপের ভেতর মাথাবিহীন একটি মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ বলছে, মরদেহে পচন ধরায় নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলের আশপাশে মাথা কিংবা রক্তের কোনো আলামত পাওয়া যায়নি। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোথাও হত্যার পর পরিচয় গোপন রাখতে দুর্বৃত্তরা মাথা বিচ্ছিন্ন করে মরদেহটি আশ্রয়ণ প্রকল্প এলাকায় ফেলে গেছে।

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম জেলা পুলিশকে দিকনির্দেশনা দিলেন রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ

ফটিকছড়ির আশ্রয়ণ প্রকল্প থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার

আপডেট: ০৮:৫৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬