০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ফ্রান্স থেকে ফটিকছড়ির নির্বাচনী মাঠে সরব বিপ্লব, কার স্বার্থে টার্গেট?

ফটিকছড়ির বিএনপিনেতা বিপ্লবকে সেনাবাহিনী আটকে ব্যাপক আলোচনা-সমালোচনা

  • আপডেট: ০৬:১৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • 11

চট্টগ্রাম ব্যুরো : দলীয় আদর্শ ও তারেক রহমানের প্রতি ভালোবাসার টানে ফ্রান্সের প্রবাস জীবন ছেড়ে দেশে ফেরা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিএনপি নেতা নাছির উদ্দিন বিপ্লবকে সেনাবাহিনী নেতৃত্বে সন্দেহজনক হিসেবে আটকের ঘটনায় চট্টগ্রাম ২ আসনে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে দাঁতমারা ইউনিয়ন বিএনপির প্রভাবশালী সদস্য হিসেবে পরিচিত এই নেতা গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজ বাসভবন থেকে সেনাবাহিনীর হাতে আটক হন। জানা যায়, ফ্রান্সের প্যারিসে নাছির উদ্দিন বিপ্লব দীর্ঘদিন ধরে সেখানে মোবাইল ফোন সেটের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। প্রবাসে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও দেশের নির্বাচনী আমেজে রাজনৈতিক সক্রিয় ভূমিকা রাখতে তিনি দেশে ফিরে আসেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের পক্ষে সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রমে সরব ছিলেন তিনি। আটকের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নাশকতার একটি তথ্যের ভিত্তিতে তাকে আইনের আওতায় আনা হয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে সন্দেহজনক ধারায় ভূজপুর থানার মাধ্যমে চট্টগ্রাম জেলা আদালতে পাঠানো হয়। তবে চট্টগ্রাম- ২ (ফটিকছড়ি) আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি প্রধান সমন্নয়ক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর দাবি, নাছির উদ্দিন বিপ্লব একজন ত্যাগী ও সক্রিয় রাজনৈতিক কর্মী। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই বলেও তারা উল্লেখ করেন। ইসলাম নামধারী নব্য ফ্যাসিবাদের মাধ্যমে গনতন্ত্র যাতে বাঁধাগ্রস্ত না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নাছির উদ্দিন বিপ্লবের ন্যায়বিচার নিশ্চিত হবে।দাঁতমারা ও হেয়াকোঁ এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন বিপ্লব। বিভিন্ন সময় স্থানীয় উন্নয়ন ও মানবিক সহায়তায় তার অংশগ্রহণের কথা জানিয়েছেন একাধিক বাসিন্দা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘিরে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও রাজনৈতিক প্রতিক্রিয়া—দুই দিকই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এদিকে পরিবারের পক্ষ থেকেও নাছির উদ্দিন বিপ্লবের দ্রুত মুক্তি ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়েছে। ফটিকছড়ির রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাকে কেন্দ্র করে আলোচনার পাশাপাশি নেতাকর্মীদের মাঝে সংহতির বার্তাও লক্ষ করা যাচ্ছে। সংশ্লিষ্ট সকলেই এখন আইনি প্রক্রিয়ার পরবর্তী ধাপের দিকে তাকিয়ে আছেন।

ষড়যন্ত্রের টার্গেট ফটিকছড়ির বিএনপিনেতা বিপ্লব জামিনে মুক্ত

ফ্রান্স থেকে ফটিকছড়ির নির্বাচনী মাঠে সরব বিপ্লব, কার স্বার্থে টার্গেট?

ফটিকছড়ির বিএনপিনেতা বিপ্লবকে সেনাবাহিনী আটকে ব্যাপক আলোচনা-সমালোচনা

আপডেট: ০৬:১৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬