০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেস ক্লাবের টয়লেট থেকে দিনকালের সাংবাদিকের মরদেহ উদ্ধার

  • আপডেট: ০৫:৩০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • 56

স্টাফ রিপোর্টার : রাজধানীতে জাতীয় প্রেস ক্লাব এর টয়লেট থেকে দৈনিক দিনকালের সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় টয়লেটের দরজা খুলে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফোন দিয়ে বিষয়টি জানান। পরে পুলিশ সেখানে গিয়ে টয়লেটের দরজা খুলে ওই সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা তিনি স্ট্রোক করে মারা গেছেন। মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আধুনগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৭ সদস্যের অনাস্থা, দুর্নীতি-অনিয়মের অভিযোগে শোকজ

প্রেস ক্লাবের টয়লেট থেকে দিনকালের সাংবাদিকের মরদেহ উদ্ধার

আপডেট: ০৫:৩০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬