০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দাঁতমারার হোসেন্যারখীলে অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান

  • আপডেট: ০৪:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 31

চট্টগ্রাম ব্যুরো : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হোসেন্যারখীলে গ্রামের মাদক সম্রাট ইউসুফের খোজে এ অভিযান পরিচালিত হয়। জানাগেছে, হোসেন্যারখীলে গ্রামের বেলাল ড্রাইভারের ছেলে মাদক সম্রাট ইউসুফের নিকট অস্ত্র রয়েছে বলে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে সেনাবাহিনীর। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা অভিযানে যৌথ বাহিনী দেশীয় কিছু অস্ত্র উদ্ধার করে। অভিযানের সময় মাদক সম্রাট ইউসুফের সহযোগী সন্দেহে একজনকে আটক করা হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। এদিকে ফটিকছড়ি সংসদীয় আসনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম গণমাধ্যমে পাঠানো এক বার্তায় যৌথ বাহিনীর মহড়া ও টহল কার্যক্রমের রোডম্যাপ ঘোষণা করেন। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী বৃহস্পতিবার যৌথ বাহিনীর মহড়া শুরু হবে পাইন্দংস্থ ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে। সেখান থেকে রহমতুল্লাহ শাহ মাজার হয়ে কাঞ্চননগর তেমুহনী বাজারে ডান দিকে মোড় নিয়ে রাঙ্গামাটিয়া–উপজেলা পরিষদ ভায়া শাহনগর–লেলাং–নানুপুর–আজাদীবাজার পর্যন্ত অগ্রসর হবে। এরপর আজাদীবাজার থেকে ইউটার্ন নিয়ে লায়লা কবির কলেজ হয়ে বিনাজুড়ি মোড়, মাইজভান্ডার মোড়, ঝংকার মোড় অতিক্রম করে চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়ক ভায়া পেলাগাজী মোড় দিয়ে হারুয়ালছড়ি বিমান চত্বর, ভূজপুর থানা হয়ে হেঁয়াকো বাজারে পৌঁছাবে। সেখানে ইউটার্ন নিয়ে পুনরায় ফটিকছড়ির দিকে অগ্রসর হবে। প্রশাসন সূত্র জানায়, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে এবং ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করতে এ ধরনের যৌথ অভিযান ও মহড়া অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

দাঁতমারার হোসেন্যারখীলে অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান

আপডেট: ০৪:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬