স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে ৩৩,৩৮০ ভোটের ব্যবধানে জয়ের পথে এগিয়ে রয়েছেন। মোট ১৪০টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৪ টি কেন্দ্রের ফলাফলে তাঁর সরওয়ার আলমগীর-৫৩,৪৯৯ ভোট এবং জামায়াত মনোনীত দাঁড়ি পাল্লার প্রার্থী অধ্যক্ষ মোঃ নুরুল আমিনের প্রাপ্ত ভোট-২০,১১৯ ভোট। নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে রাতে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার আলমগীর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নুরুল আমিন উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছেন। দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। তবে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল ভিন্নমাত্রার।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর সরওয়ার আলমগীরের সমর্থকরা ফটিকছড়ির বিভিন্ন স্থানে দলীয় স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সরওয়ার আলমগীর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থনের প্রতিদান দিতে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবেন।
উল্লেখ্য, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এবারের নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ও অন্যান্য দলের প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে।
১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
চট্টগ্রাম- ২ ফটিকছড়ি আসনে জয়ের পথে বিএনপির সরওয়ার আলমগীর
সর্বাধিক পঠিত


















