০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের ১৬টি আসনে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৩১ শতাংশ

  • আপডেট: ০৩:৫৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • 65

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের দুপুর ১টা পর্যন্ত ৩১ শতাংশ ভোট পড়েছে । বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এ তথ্য জানিয়েছেন। চট্টগ্রামে সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১ হাজার ৩৫৮টি কেন্দ্রের ৮ হাজার ৫৯৩টি বুথে অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রামে মোট ভোটার ৪৫ লাখ ৮৫ হাজার ৮১৫ জন। এর মধ্যে পুরুষ ২৪ লাখ ১২ হাজার ৮৭৮, ২১ লাখ ৭২ হাজার ৯২১ নারী এবং তৃতীয় লিঙ্গের হিজড়া রয়েছেন ১৬ জন। সকাল থেকে চট্টগ্রামের সব কয়টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সর্বাধিক পঠিত

চট্টগ্রামের ১৬টি আসনে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৩১ শতাংশ

আপডেট: ০৩:৫৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬