১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলনেতা জমিরের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ

  • আপডেট: ০৪:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • 91

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পটিয়া উপজেলার কৃতিসন্তান জমির উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পানি উন্নয়ন বোডের প্রথম শ্রেণির ঠিকাদার ফটিকছড়ির বিএনপি নেতা মোহাম্মদ এমরানের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করার অভিযোগ পাওয়া গেছে। পানি উন্নয়ন বোডের ঠিকাদার এম,বি,এল,রয়েল জেবির ঠিকাদার ফটিকছড়ির বিএনপি নেতা মোহাং এমরান দলীয় হাইকমান্ডসহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ করেছেন। জানাগেছে, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রজেক্ট চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন আসিয়া ইউনিয়নের সুইচ- গেইট নির্মাণ কাজ চলাকালীন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী ও তার সহযোগী মুনিনুল হক, মোঃ সরওয়ার উক্ত প্রজেক্টের কর্মরত ইনচার্জের নিকট ২০ লক্ষ টাকা চাদা দাবী করে। এছাড়াও ইতিপূর্বে কাজচলাকালীন প্রজেক্টের ম্যানেজারকে বিভিন্ন হুমকী ধমকী দিয়ে ৪ দফায় সর্বমোট তিন লক্ষ টাকা চাঁদা আদায় করেছে। উক্ত প্রজেক্টের ১২ কোটি টাকার কাজ শেষ না এছাড়াও প্রজেক্টে কর্মরত শ্রমিকদেরকে মারধর করে প্রায় একুশ লাখ ৮৭ হাজার টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে এবং প্রজেক্টের লোকজন বাহির করে দিয়ে বর্তমানে জমিরের লোকজন বেআইনীভাবে প্রজেক্টটি দখল করে রেখেছে। এবিষয়ে ঠিকাদার মোহা এমরান সংশ্লিষ্ঠ পটিয়া থানা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণত সম্পাদক ও বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীমকে অবহিত করেছেন।

সর্বাধিক পঠিত

ভূজপুর ইউপিতে বড় ধরনের বন্যার আশঙ্কা এমন পোষ্ট মুর্হুতেই ভাইরাল!

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলনেতা জমিরের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ

আপডেট: ০৪:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫