১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৪

  • আপডেট: ১১:৩২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • 8

সূর্যোদয় ডেস্ক : || : ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। আহতরা হলেন- মো. শাহীন খন্দকার (৩০), মো. জসিম (২৬) ও মো. শাহাদাত হোসেন (৪০)। তারা সাভারের বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে আহত অপরজনের নাম জানা যায়নি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিবাদী মিছিল করেছে দলটি। সোমবার ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, সমাবেশে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। ইয়াসির আরাফাতের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় সমাবেশের মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইএমও ডা. হাসান বলেন, আমরা চারজন রোগী পেয়েছি। এর মধ্যে পায়ে একজনের গুরুতর আঘাত ছিল। এর মধ্যে তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৪

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৪

আপডেট: ১১:৩২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬