০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা নগরে সকালে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা

  • আপডেট: ০১:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • 105

খুলনা প্রতিনিধি : খুলনা নগরে সাতসকালে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার (২০ এপ্রিল) সকাল সাতটার দিকে জিরো পয়েন্ট এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখা’র ব্যানারে এই মিছিল করেন হয়। এদিকে গত ৫ আগস্ট পর খুলনায় এটাই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালন। সকালের ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা চলছে নগরজুড়ে। ভিডিও এবং ছবিতে দেখা যায়, মাস্ক ও হেলমেট পড়া একদল লোক ব্যানার নিয়ে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছেন। ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি আছে। স্থানীয়রা জানান, আনুমানিক সকাল সাতটার দিকে একদল লোককে মিছিল করতে দেখা যায়। স্লোগানে ‘শেখ হাসিনার ভয় নেই’ শুনে বুঝতে পেরেছি আওয়ামী লীগের মিছিল। স্থানীয় একজন চা দোকানি বলেন, দোকান খুলছিলাম। হঠাৎ শুনি অনেক লোক চিল্লাচিল্লি করছেন। একটা ব্যানার নিয়ে জিরো পয়েন্টের রাস্তায় ছুটছেন। ব্যানারে শেখ হাসিনার ছবি ছিল। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার জানান, হঠাৎ গাড়ি থেকে নেমেই ঝটিকা মিছিল করে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সকালের দিকে হওয়ায় সেসময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর আছে।

আগামী সপ্তাহেই বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

খুলনা নগরে সকালে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা

আপডেট: ০১:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫