১২:১০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডেভিল হান্ট অভিযানে রামগড়ে সাবেক পৌর কাউন্সিলর গ্রেপ্তার

  • আপডেট: ১০:৫৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • 102

রামগড় প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাবেক পৌর কাউন্সিলর ও জেলা যুবলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রামগড় বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জসিম উদ্দিন রামগড় পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং জেলা যুবলীগের সদস্য। তিনি পৌরসভার ফেনীরকুল এলাকার আবদুল ওহাব চৌধুরীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী মামলায় এই নেতাকে গ্রেপ্তার করা হয়। তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়।

সর্বাধিক পঠিত

ভূজপুর ইউপিতে বড় ধরনের বন্যার আশঙ্কা এমন পোষ্ট মুর্হুতেই ভাইরাল!

ডেভিল হান্ট অভিযানে রামগড়ে সাবেক পৌর কাউন্সিলর গ্রেপ্তার

আপডেট: ১০:৫৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫