০১:১৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী আটক

  • আপডেট: ১১:০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • 178

গাজীপুর প্রতিনিধি : চলমান অপারেশন ডেভিল হান্ট গাজীপুর জেলার পাঁচটি থানায় ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে গাজীপুর জেলা পুলিশ তাদের আটক করে। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে।

সর্বাধিক পঠিত

ভূজপুর ইউপিতে বড় ধরনের বন্যার আশঙ্কা এমন পোষ্ট মুর্হুতেই ভাইরাল!

গাজীপুরে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী আটক

আপডেট: ১১:০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫