০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপর হামলা

  • আপডেট: ১২:৪৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • 204

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম হোসেনের ওপর হামলা চালিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনার পর পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহত ছাত্র সমন্বয়ক ইব্রাহিম পৌর শহরের পূর্বটেংরি এলাকার মো. আব্দুস সালামের ছেলে ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে ইব্রাহিম ও তার আরেকজন বন্ধু কলেজের সামনে বসে চা খাচ্ছিলেন। এসময় ৩-৪ জনের একটি গ্রুপ লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে। পরে আহত অবস্থায় ইব্রাহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহত ওই সমন্বয়ক ফেসবুকে একটি লাইভ ভিডিওতে বলেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেনসহ আরও কয়েকজন লাঠি নিয়ে আমার ওপর হামলা চালায়। এসময় শাকিল আমাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার চেষ্টা করলে স্থানীয়দের তোপের মুখে পালিয়ে যায়। আমি এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি। ঘটনাস্থলে উপস্থিত থাকা ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আগামী সপ্তাহেই বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপর হামলা

আপডেট: ১২:৪৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫