মুহাম্মদ এরশাদুল হক, আরব আমিরাত ব্যুরো : সংযুক্ত আরব আমিরাতে শীতের মধ্যেও গতকাল ৩ জানুয়ারী শুক্রবার দেশটির বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজমান ব্যতীত রাজধানী আবুধাবি, আজমান, দুবাই, ফুজাইরাহ, রাস আল খাইমা, শারজাহ এবং উম্মুল কোয়াইন সবগুলোতেই বৃষ্টিপাত হয়েছে। জানা যায়, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত আল খাইল রোড, শেখ মোহাম্মদ বিন জায়েদ রোড, জুমেরিয়া, আল সাফা, আল জাদাফসহ দুবাইয়ের সব এলাকায় বর্ষণ হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি জানিয়েছে, শুক্রবার দুবাইয়ের বিভিন্ন এলাকা আবু ধাবির ঘানাদাহ এলাকায় ভারী বর্ষণ হয়েছেন। এছাড়া আস আল খামিয়াহ এমিরেতের ঘালিলা, আধেন, ফুজাইরাহর আল ইক্কাহ, আল মাদাম, সুহাইলা, শারজাহ এমিরেতের আল ধাইদ এবং উম আল কুয়াইনের আল রাওদায় হালকা থেকে ভারী বর্ষণ হয়েছে। বৃষ্টিপাত ও মেঘলা আবহাওয়ার সঙ্গে যোগ হয়েছে কুয়াশাও। এদিকে, আবহাওয়ার এই পরিস্থিতিতে খুব জরুরি প্রয়োজন ব্যতীত লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সারাদিন দেশজুড়ে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে আবহওয়া দপ্তরের বিবৃতিতে।
০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সংযুক্ত আরব আমিরাতে শীতের মধ্যেও ব্যাপক বৃষ্টিপাত
-
মুহাম্মদ এরশাদুল হক - আপডেট: ০১:৩৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- 206
সর্বাধিক পঠিত


























