মুহাম্মদ এরশাদুল হক, দুবাই থেকে: সংযুক্ত আরব আমিরাতে সিলেট বিভাগের প্রবাসীদের সংগঠন ‘সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুন শুক্রবার বাংলাদেশ সমিতি শারজার বঙ্গবন্ধু হলরুমে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি এম এ কুদ্দুস খাঁ মজনু। যৌথভাবে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী এবং মির্জা হাবিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এম এ মালেক মল্লিক। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ এস আলম। বিশেষ অতিথি ছিলেন- ফারুক আহমেদ, মুহাম্মদ নাসিরুল হক, আব্দুল হক চৌধুরী শায়েস্তা, শাজিদুর রহমান সাচ্চু, মাওলানা আব্দুল জলিল, মোহাম্মদ আলী সোহেল, আব্দুল মজিদ, এম এ মুহিত চৌধুরী ও জুনেদ আহমদ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- হুমায়ুন রশীদ, আশিক আহমেদ চৌধুরী, শামীম আহমেদ, শামীম উদ্দিন, নিজাম উদ্দিন ইসমাইল, আব্দুর জব্বার এলাইছ, আছকান আলি, আব্দুর রহমান, আবুল কালাম আজাদ, মির্জা আবু সুফিয়ান, মোতাহার হোসেন চৌধুরী, আব্দুস সামাদ ও দেলওয়ার আহমেদ (লোকমান)। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিলেটের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া করা হয়। বানভাসি মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানানো হয়। হাফিজ ইসলাম উদ্দিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হুমায়ুন রশীদ, জাফর খাঁ, লোকমান হোসেন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জনি, আবুল হোসেন লিমন, জামিল আহমেদ চৌধুরী, বাবলু আহমেদ, মামুন আহমেদ, আবুল হোসেন জগলু, ক্বারী আব্দুর রহমান, আখলাক আহমেদ, জিহাদ আহমেদ, আবু সুফিয়ান, সৈয়দ আনোয়ার হোসেন, সোহাগ মিয়া, আব্দুল আজিম, আশিক চৌধুরী, আব্দুল আজিম, সৈয়দ শরীফ হোসেন, হাফিজ আকমল হোসেন, রিয়াজ উদ্দিন, শেখ আহমেদ ও সুমন আহমেদ।
১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
শারজায় সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
-
মুহাম্মদ এরশাদুল হক, দুবাই থেকে: - আপডেট: ০১:১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
- 217
সর্বাধিক পঠিত


























