মোঃ বিলাল উদ্দিন, কুয়েত ব্যুরো প্রধান: মধ্যপ্রচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত। প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশীর বসবাস। এখানে হৃদরোগে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু বরণের সংখ্যা বাড়ছে। গত ২৭ এপ্রিল কুয়েত আল আদান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আজিম (৫৪) নামে এক প্রবাসী বাংলাদেশী হৃদরোগে আক্রান্ত মৃত্যু বরণ করেছেন।
তিনি পেশায় একজন গাড়ির ড্রাইভার ছিলেন। হৃদরোগে মৃত্যু বরণকারী আব্দুল আজিমের দেশের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলায়। তিনি এই উপজেলার শিলাকোঠা এলাকার সাদেক মিয়ার ছেলে। সকল আইনী প্রক্রিয়া শেষে শীঘ্রই লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


























