০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলে গভীর রাতে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

  • আপডেট: ০৫:০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • 167

বোরহান উদ্দিন, নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে বিপুল পরিমাণের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ১৪ মার্চ বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে নান্দাইল পৌর বাজারের স্বর্ণপট্টিতে আগুনের এ ভয়াবহ ঘটনা ঘটে। নান্দাইল ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম জানান রাত সোয়া ২টার দিকে পৌর বাজারের স্বর্ণপট্টিতে আগুন লাগে। আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের বীরেন্দ্র সাহার সিনজেনটা শোরুম, জুয়েলের ইলেকট্রনিক দোকান, তুহিনের ওষুধের দোকান, হেলাল উদ্দিনের গার্মেন্টেসের ব্যবসা প্রতিষ্ঠান, এমদাদুল কনফেকশনারি, সুমনের ফলের দোকান, আবদুল মতিন মীরের স্বর্ণ দোকান, মো. দবীরের স্বর্ণের দোকান, আ. মতিন হোমিওপ্যাথিক দোকান, রফিকের সার কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে ফলের দোকানের মালিক সুমন মিয়া জানান আগুনে তার দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন এই দোকানটাই আমার সম্বল ছিল। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।

আগুনে পুড়ে যাওয়া স্বর্ণের দোকানের মালিক দবীর বলেন, আমি ব্যবসায়িক কাজে কিশোরগঞ্জ গিয়েছিলেন। খবর পেয়ে ভোর চারটার দিকে এসে দেখি আমার সবই কিছুই শেষ হয়ে গেছে।

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

নান্দাইলে গভীর রাতে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

আপডেট: ০৫:০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪