০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

লিটন তালুকদার, সৌদি আরব: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তারা মিয়া (৪০) নামের এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ৩টার দিকে দাম্মাম শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারা মিয়া ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামের সুলতান মৃধার সন্তান।

জানা যায়, ২০২২ সালে তারা মিয়া শ্রমিকের কাজ নিয়ে সৌদি আরবের দাম্মাম শহরে যান। সেখানে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন রাতেও কাজের জন্য বের হন। সৌদি আরব সময় রাত ৩টার দিকে তাঁদের বহনকারী কোম্পানির গাড়িটিকে পেছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মিয়ার মৃত্যু হয়। নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের হিম ঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

আপডেট: ০২:৫০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪