১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে সারাদেশে ৬০৫ হত্যাকাণ্ড: টিআইবি

  • আপডেট: ০৬:৫৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • 16

সূর্যোদয় ডেস্ক : বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে সারাদেশে ৬০৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রবিবার (৭ জুন) নির্বাচন-পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক সংবাদ সম্মেলনে পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিবেদনে আরও জানানো হয়, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গঠিত সরকারের কাছে সুশাসিত, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করেছিল জনগণ। সরকারের প্রথম ১০০ দিনে সারাদেশে ৬০৫টি হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া, ধর্ষণের শিকার হয়েছেন ২০৯ জন নারী ও শিশু। এ সময়ের মধ্যে ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সরকারের ১০০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নাজুক ছিল। খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, লুটপাট ও অরাজকতার ঘটনা অব্যাহত রয়েছে। পুলিশ, প্রশাসন, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সরকারব্যবস্থায় দলীয় বিবেচনায় নিয়োগ ও পদায়নের অভিযোগও তুলে ধরা হয়েছে, যা নির্বাচনী অঙ্গীকারের পরিপন্থী বলে উল্লেখ করেছে টিআইবি। এছাড়া ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর হামলার ঘটনাগুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি।

সর্বাধিক পঠিত

তোফায়েল ও ইঞ্জিনিয়ার মোশাররফসহ এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে সারাদেশে ৬০৫ হত্যাকাণ্ড: টিআইবি

আপডেট: ০৬:৫৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬