১২:১৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের ফটিকছড়িতে ছুরিকাঘাতে এক যুবক নিহত

  • আপডেট: ০১:৪৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • 101

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়িতে ছুরিকাঘাতে মোহাম্মদ রমজান আলী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় মোহাম্মদ হাসান নামে একজন গুরুতর আহত হন। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাটের পশ্চিম পাশে কাগতিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত রমজান উক্ত ইউনিয়নের পূর্ব তারাখোঁ ৬ নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ হানিফের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে গুরতর আহত অবস্থায় রমজান ও হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই মোহাম্মদ আশরাফ বলেন, আমারা জানতে পেরেছি স্থানীয় সন্ত্রাসী আহম্মদ ছাফা তাদের মেরেছে।আহত মোহাম্মদ হাসান বলেন, ‘কয়েকদিন আগে আমার একটি মোটারসাইকেল ছিনতাই হয়েছে। আহম্মদ ছাফার সাথে এ ব্যাপারে কথা বলার একপর্যায়ে আমাদের এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে। অভিযুক্ত ছাফা একাধিক হত্যা মামলার আসামি বলে জানা গেছে। নিহত রমজানের মা নুর নাহার বেগম তাঁর ছেলে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ ঘটনার পর হাসপাতাল থেকে পুলিশ চারজনকে আটক করেছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। ভূজপুর থানার ওসি মাহবুবুল হক বলেন, মারামারির ঘটনায় একজন মারা গেছেন।

সর্বাধিক পঠিত

ভূজপুর ইউপিতে বড় ধরনের বন্যার আশঙ্কা এমন পোষ্ট মুর্হুতেই ভাইরাল!

চট্টগ্রামের ফটিকছড়িতে ছুরিকাঘাতে এক যুবক নিহত

আপডেট: ০১:৪৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫