০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টা পর আলমডাঙ্গা থানার ওসিকে আবারও বদলি

  • আপডেট: ০২:০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • 192

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় দায়িত্ব নেওয়ার ৩ ঘণ্টা পর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেনকে বদলি করা হয়েছে।

১২ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৫টার দিকে সাবেক ওসি বিপ্লব কুমার নাথের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। পরে রাত ৮টার দিকে নির্বাচন কমিশনের নির্দেশে বদলি হয় তার। গত ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা সদর থানা ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বদলির আদেশ আসে। সে মোতাবেক আলমডাঙ্গা থানায় ওসি হিসেবে নিযুক্ত হন মাগুরা শালিখা থানার ওসি মোশারফ হোসেন। তিনি মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করেন। এর কয়েক ঘণ্টা পর ওসি মোশারফকে আবারও বদলি করা হয়।

এ ব্যাপারে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ জানান, ইসির একটি বদলির আদেশ পেয়েছি। তবে পুলিশের হেডকোয়ার্টারের কোনো আদেশ এখনো পায়নি। তাই আলমডাঙ্গা থানাকে ওসি হিসেবে যোগদান করবেন।

সর্বাধিক পঠিত

ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনেও যান চলাচল বন্ধ, জনজীবনে স্থবিরতা

দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টা পর আলমডাঙ্গা থানার ওসিকে আবারও বদলি

আপডেট: ০২:০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩