১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের চিটাগাং রোডে পুলিশ বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ আটক ৫

  • আপডেট: ০১:৩৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • 165

নারায়ণগঞ্জ প্রতিবেদক : নারায়ণগঞ্জের চিটাগাং রোডে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা হয়েছে। এতে বিএনপির পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ এবং পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ।

এ সময় বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে সিদ্ধিরগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাসহ আহত হয়েছেন ছয় পুলিশ সদস্য। ২৯ জুলাই শনিবার দুপুর পৌনে ১২ টায় এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধদের মধ্যে ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম টিটুর চোখে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত অবস্থায় আছেন। আটকরা হলেন-মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার প্রধান, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানসহ পাঁচ জন।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের চিটাগাং রোডে পুলিশ বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ আটক ৫

আপডেট: ০১:৩৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩