১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে তেল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে যুবক নিহত

  • আপডেট: ০৫:৪২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
  • 2229

সূর্যোদয় প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে পোড়া তেল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রোমান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ মে) রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোমান বন্দর থানার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে। খবর পেয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিকসহ পুলিশের একাধিক টিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, পোড়া তেল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বন্দর উপজেলার ঘারমোড়া সরদারবাড়ি এলাকার মহিদ মিয়ার ছেলে অনিক পক্ষের সঙ্গে মদনগঞ্জ সৈয়লবাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে রোমান পক্ষের বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় রাতে তাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর জখম অবস্থায় রোমানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জে তেল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে যুবক নিহত

আপডেট: ০৫:৪২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩