০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় বালু উত্তোলনের সংবাদ প্রকাশের পর ৩ জনের কারাদণ্ড

  • আপডেট: ০২:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • 3592

নুর-আমিন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় অবৈধ ভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশের পর টনক নড়েছে উপজেলা প্রশাসনের। অবৈধ ভাবে বালু উত্তোলনকারী বাহীনির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে খানসামা উপজেলা প্রশাসন।
খানসামা উপজেলায় ইছামতী ও বেলান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৩ জনকে আটক ও পরে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান ও খানসামা অফিসার ইনচার্জ ওসি চিত্তরঞ্জন রায়। মঙ্গলবার (২৫ এপ্রিল ) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মোঃ আব্দুল জলিল(৫০),মো বেলাল (৩৫),মোঃ রেজাউল ইসলাম (৪০) থানা পুলিশের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩ জনকে আটক করা হয়। তারপর বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ আওতায় তাদের তিন জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, গোয়ালডিহি ইউপির নলবাড়ীতে কিছু অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সর্বাধিক পঠিত